কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য? গ্রহ রত্নের বিকল্প ব্যবস্থা হিসাবে পোশাকের রং কতটা কার্যকরী ?

 

১২ রাশি অনুযায়ী শুভ পোশাকের রং ও জ্যোতিষশাস্ত্রে রংএর গুরুত্ব

 

 

জ্যোতিষশাস্ত্র মতে, জীবনে রঙের প্রভাবের কারণে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয়। রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য?

মানব জীবনের সার্বিক সফলতার জন্য রঙের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক মানুষের এক বা একাধিক রং প্রিয় হয়। অনেকই এমন রয়েছেন যাদের আবার কয়েকটি নির্দিষ্ট রঙের পোশাকের প্রতি আলাদা রকমের ভালোলাগা আছে।

বহুদিন ধরে জ্যোতিষ চর্চা করার অভিজ্ঞতা থেকে বলছি, রং মিলিয়ে কাজ করলে বহু ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় খুবই সহজে। দ্বাদশ রাশিচক্রের ক্ষেত্রে প্রতিটি রাশির নিজস্ব রং আছে, যা নির্দিষ্ট জাতক জাতিকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, রাশি অনুযায়ী একটি বিশেষ রঙের পোশাক পড়লে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে ও আপনার কাজে সফলতা প্রদান করবে। এখন দেখে নেওয়া যাক, কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সূচিপত্র (Table of Contents)

  • ১. গ্রহ রত্নের বিকল্প হিসেবে পোশাকের রং ও রঙের গুরুত্ব
  • ২. অগ্নি ও পৃথ্বী রাশির স্বভাব ও রঙের প্রতিকার (মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু, মকর)
  • ৩. বায়ু ও জল রাশির স্বভাব ও রঙের প্রতিকার (মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ, মীন)
  • ৪. সার্বিক গণনার বাস্তবতা ও ব্যক্তিগত পার্থক্য

 

১২ রাশি অনুযায়ী শুভ পোশাকের রং ও জ্যোতিষশাস্ত্রে রংএর গুরুত্ব

 

১. গ্রহ রত্নের বিকল্প হিসেবে পোশাকের রং ও রঙের গুরুত্ব

গ্রহ ও রত্নের প্রভাবে যেমন জীবনের নানা ক্ষেত্রে কাজ করে, তেমনি দৈনন্দিন জীবনে পছন্দের ও রাশি-অনুকূল রঙের পোশাক পরার অভ্যাসও একটি সহজ ও কার্যকরী সহায়ক ভূমিকা নিতে পারে।

দীর্ঘ ২২ বছরের জ্যোতিষ চর্চার অভিজ্ঞতায় দেখা গেছে, দ্বাদশ রাশির নিজস্ব বৈশিষ্ট্য ও চ্যালেঞ্জ অনুযায়ী সঠিক রঙের সাহচর্য নিলে কাজের গতি ও সাফল্যের সম্ভাবনা সহজতর হতে পারে।

২. অগ্নি ও পৃথ্বী রাশির স্বভাব ও রঙের প্রতিকার

মেষ রাশি

রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আগুনের ঘর, আগুনের ফুলকির মতন জ্বলে ওঠে আবার নিভেও যায়। অগ্নির তাপের সঙ্গে থাকে ক্রোধের সম্পর্ক। এই অগ্নিদ্যোতক চলরাশির জাতকেরা ক্রোধ দগ্ধ করে জ্বলে ওঠে কিন্তু অল্প সময়ের মধ্যে নিভেও যায়। কখনো কখনো এই জ্বলে ওঠা ও নিভে যাওয়ার মধ্যে consistency-র অভাব দেখে যায়।

এই রাশির যেসকল জাতক জাতিকাদের এই ধারাবাহিকতার অভাব দেখা যায়, দৈনন্দিন জীবন যাত্রায় তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়।

  • প্রতিকার: দৈনন্দিন জীবন যাত্রায় সাদা ও লাল রঙের প্রভাব বাড়ালে ধীরে ধীরে সফলতার মুখ খুলতে থাকবে।

বৃষ রাশি

বৃষরাশি স্থির, মন্থর ও নিজের কাজে অটল। শিবের বাহন বৃষকেই মনে করা হয়েছে। বৃষের one track mind set up, শত বাধা সামনে এলেও সংকল্প থেকে একেবারেই পিছপা হয় না। এগিয়ে চলার মানসিকতা আছে। নিজস্ব ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করতে এরা সর্বদাই আগ্রহী।

  • প্রতিকার: এই পৃথ্বী রাশির জাতক জাতিকাদের বিষন্নতা কাটিয়ে energy পুনরুদ্ধার করতে সবুজ, গোলাপি ও হলুদ রঙের সহায়তা নেওয়া দরকার।

সিংহ রাশি

রবি গ্রহের জাতক হলো এই সিংহ রাশি। অগ্নি গৃহ বলে স্থির নিস্কম্প প্রদীপের শিখাকেই মনে করিয়ে দেয়। এই রাশির জাতক জাতিকাদের ওপর রবির প্রভাব বিশেষ ভাবে কার্যকরী। স্থির বিশ্বাস তার শেষ কথা।

  • প্রতিকার: রাজকীয়, সাহসী ও আত্মমর্যাদা যুক্ত এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যা সমাধানে সবুজ, লাল ও হলুদ রঙের সাহচর্য নেওয়া উচিত।

কন্যা রাশি

দ্বৈতভাবাপন্ন কন্যা রাশির প্রতীক চিহ্ন হলো কুমারী কন্যা ও দ্বীপ। শস্য কৃষিজাত দ্রব্যের ইঙ্গিত বহন করে, যার বীজ বপন করা হবে। কুমারী কন্যার নিষ্পাপ virgin land যা বীজ বপনের অপেক্ষায় রয়েছে। জীবন সমুদ্রে দিক নির্ণয়ের জন্য তার হাতে থাকে আলো। মিথুন রাশির সাথে তার বহু গুণ ও চঞ্চলতার মিল থাকলেও বাহিরে তার প্রকাশ থাকে না।

  • প্রতিকার: পৃথ্বী রাশি কন্যার ব্যক্তিত্ব প্রকাশে যদি বাধার সঞ্চার হয়, তবে তার নিরসনে ঝকঝকে (glossy) সাদা, হলুদ ও লাল রঙের দৈনন্দিন জীবনে বাড়ানো উচিত।

ধনু রাশি

ধনুরাশি অগ্নিদ্যোতক দ্বৈতভাবাপন্ন হলেও এদের কিন্তু আত্মকেন্দ্রিকতার অভাব থেকে থাকে। এই রাশির জাতকেরা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় থেকে মুক্ত। সূর্য কিরণের উদ্ভাসিত দিনের আলোর মতোই সবকিছুই positive। একাগ্র চিত্তে লক্ষ্যভেদ করার অদম্য ইচ্ছা শক্তি থাকে।

  • প্রতিকার: বহুবিধ গুণের অধিকারী হওয়া সত্ত্বেও এই অগ্নি রাশির লোকেরা সাধারণত বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে ব্যর্থ হন। এই রাশির জাতক জাতিকাদের ঠান্ডা মাথা এবং বাস্তব পরিস্থিতি করায়ত্ত করতে নীল, লাল এবং গাঢ় গোলাপি রঙের পোশাক ব্যবহার করা উচিত।

মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির জাতকেরা কঠিন সংগ্রামের মধ্যেও ধৈর্য, শ্রম ও কষ্ট সহ্য করে নিজের যোগ্যতা প্রমাণ করে। অধ্যাবসায়, কর্মদক্ষতার দ্বারা এরা অসাধ্য সাধন করে। পরোপকার ও নিস্বার্থ সেবা হলো পরম ধর্ম।

  • প্রতিকার: পোশাকের ব্যাপারে এদের কোনো বাছ বিচার নেই। তবে এদের ক্ষেত্রে হলুদ রং একেবারেই Neutral Role play করে। এদের জন্যে যেকোনো Dark Colour ভাগ্যোন্নতিতে সহায়তা করবে। তুঁতে নীল, বেগুনি, খাকি এবং চড়া গোলাপি রঙের ব্যবহার ভাগ্যোন্নতিতে সদর্থক ভূমিকা পালন করবে।

৩. বায়ু ও জল রাশির স্বভাব ও রঙের প্রতিকার

মিথুন রাশি

দ্বৈতভাবাপন্ন বায়ু প্রধান ও বুধের স্বক্ষেত্র হলো মিথুন রাশি। আপাত দৃষ্টিতে প্রতীক হিসাবে একটি পুরুষ ও স্ত্রীর মিলন মূর্তি, আধ্যাত্মিক দৃষ্টিতে পুরুষ ও প্রকৃতির মিলন ক্ষেত্র। পুরুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য ও একে অন্যের পরিপূরক, একটি ছাড়া অন্যটি অচল। এই রাশির জাতক জাতিকারা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও অস্থির।

  • প্রতিকার: প্রতিনিয়ত পরিবর্তনশীল এই রাশির জাতক জাতিকাদের অস্থিরতা কাটিয়ে জীবনকে গতিময় ও বৃদ্ধিশীল করতে সবুজ, সাদা ও নীল রঙের সাথে নিজেকে সম্পৃক্ত করা উচিত।

কর্কট রাশি

জলপ্রধান চরমভাবাপন্ন কর্কটরাশি। এই রাশির জাতক জাতিকারা সংবেদনশীল ও আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। জলের ধর্ম হলো নিম্নমুখী। জল নিজের সীমা পার করে যেতে পারে না, বাধা পেলে দিক পরিবর্তন করে। কর্কট রাশির জাতক জাতিকারা চরম প্রশান্তির মধ্যেও তার অন্তর্নিহিত শক্তির নিম্নগামিতা উপলব্ধি করে।

  • প্রতিকার: অন্তর্মুখী এই রাশির জাতক জাতিকাদের বিষন্নতা কাটিয়ে সৌভাগ্যের দিকে অগ্রসর হতে অবশ্যই গোলাপী, ঝকঝকে সাদা ও নীল রঙের পোশাক পরা উচিত।

তুলা রাশি

রাজসিক শুক্র গ্রহের জাতক হলো এই তুলা রাশি। বায়ুপ্রধান চরমভাবাপন্ন তুলা রাশির জাতক জাতিকারা চরম বিশৃঙ্খলার মধ্যেও বুদ্ধি বিবেচনার দ্বারা কাজ হাসিল করতে পটু। Public relation গড়ে তোলা ও ভোগ বিলাসের দিকে ঝোঁক রয়েছে এই রাশির ব্যক্তিদের। এই রাশির জাতক জাতিকারা ভদ্র, সভ্য ও মানবিক স্বভাবের।

  • প্রতিকার: এই রাশির জাতক জাতিকাদের যুক্তিবোধের অভাবে জীবনে সর্ব ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। বোধ বুদ্ধি ও যুক্তিবোধ বাড়াতে এই রাশির লোকদের লাল, নীল ও সাদা রঙের পোশাক ভীষণ ভাবে সাহায্য করে থাকে।

বৃশ্চিক রাশি

জলপ্রধান বৃশ্চিকের স্থির জলের ভাবনা কূপের জলের মধ্যে পাওয়া যায়। এই রাশির জাতক জাতিকারা স্বাধীনপ্রিয় ও দূরদর্শী হলেও নিজের পরিবেশের মধ্যে আবিষ্ট হয়ে লক্ষ্য স্থির করে নেয়। তারপর ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এদের জীবনে আবেগের মধ্যেও একটা রহস্যময়তা থাকে।

  • প্রতিকার: জল রাশি বৃশ্চিকের জাতক জাতিকাদের আবেগ ও ব্যক্তিত্ব প্রকাশে প্রায়শই বাধা প্রাপ্ত হতে হয়। এর থেকে নিস্তার পেতে বা সামগ্রিক ভাবে ভাগ্যের সহায়তা লাভ করতে নীল, হলুদ ও সবুজ রঙের ব্যবহার বাড়ানো উচিত।

কুম্ভ রাশি

বায়ুপ্রধান স্থিররাশি। কুম্ভের প্রতীক হলো ঘট। এই ঘট দেহঘটের পঞ্চবায়ুর ইঙ্গিত বাহক। এই রাশির জাতকেরা নিজের ইচ্ছামতো কাজ করলেও পরোপকারী, সংবেদনশীল, মানবপ্রেমী। অবাস্তবতার কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে আগত সাফল্যে বাধা আসে।

  • প্রতিকার: মানুষের উন্নতির জন্যে এই রাশির জাতক জাতিকারা প্রচুর আত্মত্যাগ করতে পারে। এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির জন্যে লাল, সবুজ ও সাদা রঙের পোশাকের প্রতি প্রাধান্য দেওয়া উচিত।

মীন রাশি

মীন রাশি জলপ্রধান রাশি তবে দ্বৈতভাব বিদ্যমান। সমুদ্র তরঙ্গের উদ্বেলিত জলধারা ও প্রকৃতির প্রভাব রয়েছে। এই রাশির জাতক উদার, সৎ ও ধার্মিক। মানসিক অস্থিরতার কারণে প্রতিভা এদের বিকশিত হয় না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজে বিপদে পড়ে।

  • প্রতিকার: এই রাশির জাতকের প্রধান সমস্যা হলো সিদ্ধান্ত হীনতায় ভোগা। এই ধরনের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে লাল ও সবুজ রঙের ব্যবহার দৈনন্দিন জীবনে বেশি মাত্রায় করা উচিত।

৪. সার্বিক গণনার বাস্তবতা ও ব্যক্তিগত পার্থক্য

এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে করা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে। তাই নিজের রাশির বৈশিষ্ট্য ও দৈনন্দিন চ্যালেঞ্জ বুঝে পোশাকের রঙের পাশাপাশি বাস্তব কর্মপ্রচেষ্টাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

প্রশ্ন ১: রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পরলে কাজের ধারাবাহিকতায় সুবিধা হতে পারে?

উত্তর: মেষ রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাবে সমস্যা দেখা দিলে দৈনন্দিন জীবনযাত্রায় সাদা ও লাল রঙের প্রভাব বাড়ালে ধীরে ধীরে সফলতার পথ খুলতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন ২: মকর রাশির ক্ষেত্রে কোন রং নিরপেক্ষ এবং কোন রঙের পোশাক অনুকূল?

উত্তর: মকর রাশির ক্ষেত্রে হলুদ রং একেবারেই নিরপেক্ষ ভূমিকা পালন করে, আর যেকোনো ডার্ক কালার—যেমন তুঁতে নীল, বেগুনি, খাকি এবং চড়া গোলাপি রঙের ব্যবহার ভাগ্যোন্নতিতে সদর্থক ভূমিকা রাখতে পারে।

প্রশ্ন ৩: সিদ্ধান্তহীনতা বা মানসিক অস্থিরতায় ভোগা রাশির ক্ষেত্রে কোন রঙের কথা বলা হয়েছে?

উত্তর: মীন রাশির ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার সমস্যা থেকে নিষ্কৃতি পেতে দৈনন্দিন জীবনে লাল ও সবুজ রঙের ব্যবহার বেশি মাত্রায় করার কথা বলা হয়েছে।

প্রশ্ন ৪: এই রাশি ও রঙের হিসাব কি সবার ক্ষেত্রে একই ফল দেয়?

উত্তর: না, এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে করা হয়েছে এবং ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে।

Author Bio

Related Posts