পলা, মুক্তো বা নাভি শঙ্খ কী আসলেই রত্ন ?

পলা, মুক্তো বা নাভি শঙ্খ কী আসলেই রত্ন ?

প্রবাল, মুক্তা কিংবা নাভি শঙ্খ আদতেই কোনো পাথর নয় | এগুলি জৈব উপাদান থেকে তৈরি | জলের নিচে এগুলি পাওয়া যায় | অমেরুদন্ডী প্রাণীর দেহাবশেষ শক্ত হয়ে জমাট বেঁধে গুচ্ছাকারে জলের নিচে প্রবালের সৃষ্ট করে | ঝিনুকের মধ্যে পরজীবী বা বালির কণা ঢুকে গিয়ে প্রাণীর দেহনিঃসৃত পদার্থ মিশে ক্যালসিয়াম কার্বোনেটের গোল চকচকে পদার্থ তৈরি হয়, যা মুক্তা নাম পরিচিত |  নাভি শঙ্খও তেমনি সমুদ্রের তলদেশ থেকেই আমরা পাই | সামুদ্রিক প্রাণীর খোলা , চকচকে শক্ত ধরণের হয় | এগুলির যেমন আমাদের শরীরের জন্য ভালো | তেমনি এর আধ্যাত্মিক গুণও রয়েছে | এদের কোন ক্রিস্টাল সিস্টেম থাকে না |

ক্রিস্টাল সিস্টেম: নেই |

সেল সল্ট: ক্যালসিয়াম ফসফেট, তার সঙ্গে সিলিকা ও অন্যান্য খনিজ যা সামুদ্রিক প্রাণীদের বাড়ি ও কঙ্কাল গঠন করে | 

রং: ধূসর থেকে সাদা তার সঙ্গে উজ্জ্বল গোলাপী , কমলা , হলুদ, সাদা , নীল এবং সবুজ (অবালন ) ; লাল , গোলাপী, সাদা , ধূসর অথবা কালো (কোরাল ) ; সাদা থেকে হলুদ (কাউরিয়ে ) ; উজ্জ্বল সাদা , ক্রিম রং , নীল , ধূসর থেকে কালো (মুক্ত ) ; লাল থেকে কমলা সঙ্গে সাদাটে গোলাপী (স্পিনই ওয়েস্টার ); বাদামি থেকে কালো , বাদামি সবুজ এবং বাদামি হলুদ (টোরটয়েস ) |

শক্তি: চুম্বকীয় |

উপাদান: জল |

গ্রহ / চিহ্ন: চন্দ্র; কর্কট / বৃশ্চিক / মীন |

ব্যবহার: সী শেলস সীমাহীন বৃদ্ধি, আবেগ, শ্রবণশক্তি ,কর্ণনালীকে চিহ্নিত করে | ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সী শেলস ধারণ করা হয় | এছাড়া মেজাজের ব্যঘাত, হাড়ের রোগ যেমন অস্টিওপোরেসিস ঠিক করতেও মানুষ সী শেলস ধারণ করে থাকে |

সী শেলস ক্রিস্টাল, পালক, শামানিক সরঞ্জামের (ধর্মীয় অনুশীলনের প্রয়োজনে যে সরঞ্জাম ব্যবহৃত হয় ) সঙ্গে একযোগে খুব ভালো কাজ করতে পারে | জলীয় প্রকৃতির জন্য সী শেলস অতিরিক্ত গতিশীল শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে |

 ABALONE (নাভি শঙ্খ) ঝিনুক নামেও পরিচিত | ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকা , জাপান ও চীনে উপকূলের বাইরের উষ্ণমণ্ডলীয় জলে অবালন দেখা যায় | গয়না অলংকরণে ঝিনুক সাধারণত ব্যবহৃত হয় | কিছু মার্কিন ভারতীয়রা ঝিনুক ব্যবহার করে আত্মাকে নৈবেদ্য হিসেবে তামাক ও নীল ভুট্টা দেওয়ার জন্য | ভূঁই তুলসী , মিষ্টি ঘাস , দারুবৃক্ষ জ্বালাতে ধারণকারীকে সাহায্য করে | হার্ট এর মাংসপেশীকে গঠন ও রক্ষা করতে,  এমনকি হজমেও অবালন সাহায্য করে |

CORAL (প্রবাল)  সমগ্র বিশ্বে মহাসাগরে পাওয়া যায় | প্রায় সমস্ত সংস্কৃতির লোকেরাই ম্যাজিক, ধর্ম ও স্বাস্থ্যের জন্য কোরাল ব্যবহার করে থাকেন | প্রাচীন মানুষেরা বিশ্বাস করতেন যে , যিনি লাল বা সাদা কোরাল ব্যবহার করে থাকেন তিনি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন | মনে করা হতো, কোরাল রক্তক্ষরণ বন্ধ করতে পারে এবং ধারণকারী ব্যক্তি বুদ্ধিদানে সক্ষম হন |

দক্ষিণ -পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয়রা লাল প্রবাল দিয়ে খুব সুন্দর সুন্দর প্রাণীদের প্রতিকৃতি তৈরি করে | হিন্দু নিরাময়কারীরা রক্ত বিশুদ্ধকরণে লাল প্রবাল ব্যবহার করেন | তারা দাবি করেন , লাল কোরাল রাগ , হিংসা ও ঘৃণা কমায় যখন ডান হাতের অনামিকা অথবা তর্জনীতে ধারণ করা হয় | কালো কোরাল ক্যারিবিয়ানদের   মধ্যে তাবিজ ও কবজ হিসেবে জনপ্রিয় কারণ তা ধারণকারীর সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলিকে শুষে নেয় এবং বিপদের হাত থেকে রক্ষা করে | গোলাপী কোরাল প্রশান্তি , আরোগ্য ও আরামদায়ক , যেখানে সাদা কোরাল সময়ের সামঞ্জস্য বিধান করে ও দেহ ও পৃথিবীর মধ্যকার সম্পর্ক স্থিতিশীল করে | 

হালকা রঙের কোরাল বিবর্ণ হয়ে গেলে তা সতর্কতার বার্তা বহন করে যে  ধারণকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে , জীবনীশক্তি কমে যেতে পারে  এমনকি দেহে বিষক্রিয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিতে পারে | 

সাধারণত , কোরাল হাড়ের ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জন্য খুবই ফলপ্রসূ ,বিশেষ করে ব্রেন স্টেমের জন্য | কারণ ইহা আবেগকে নিয়ন্ত্রিত করতে পারে | কয়েক রকম মানসিক ও অনুভূতি সংক্রান্ত অসুস্থতা সারাতে কোরাল খুবই উপকারী |

কোরাল হীরে, রুবী, পান্না ও মুক্তোর সঙ্গে মিশিয়ে যদি সদর দরজায় ঝুলিয়ে রাখা যায় তবে তা একটি শক্তিশালী কবচ হিসেবে কাজ করে এবং গৃহের সকল বাসিন্দাদের সমস্ত রকম ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে |

পেরি -মেনোপসল মহিলারা ডিম্বাণু নিঃসরণের জন্য, অন্যান্য শারীরিক চক্র যেগুলি পিরিয়ডের  সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলি সঠিকভাবে চালনা করার , এমনকি শরীরে হরমোন নিয়ন্ত্রণ করার জন্য লাল প্রবাল ধারণ করে থাকেন | কোরাল যদি বিবর্ণ হয়ে যায় তবে বুঝতে হবে শরীরে হরমোনের সমতা বজায় নেই এবং কোরাল উজ্জ্বল হলে মনে করা হবে হরমোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে |

প্রাকৃতিক ভাবে প্রাপ্ত সমগ্র কোরাল ব্যবহার করা হয় জাদুকরী উদ্দেশ্য সাধনের জন্য | 

COWRIE SHELLS (কড়ি) অলংকরণ শিল্পে, বিশেষ করে আনুষ্ঠানিক জামাকাপড় ও গয়নার সৌন্দর্য্যবৃদ্ধি করতে ব্যবহৃত হয় | আত্মাকে নিবেদন করার ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে | সমুদ্রের শক্তিকে কাজে লাগিয়ে যে সহানুভূতিশীল জাদু তৈরি করা হয় তাতে কাওরিই শেল কাজে লাগে | 

PEARL (মুক্ত) হয় একটি গোল, ক্যালসিয়াম সঞ্চয়ের ফলে তৈরি রত্ন |  ঝিনুক বা অন্য প্রাণীতে বা লবনাক্ত শেল ফিশে যখন বালি ও অন্যান্য বহিরাগত বস্তুর সঙ্গে প্রাণীর সংবেদনশীল চামড়ার সংঘর্ষ হয়, তখন মুক্তার সৃষ্টি | 

মুক্ত ধারণে রক্ত বিশুদ্ধ হয় এবং দেহের ছন্দবদ্ধতা নিয়ন্ত্রণে থাকে | এই কারণে গর্ভবতী মহিলা ও মেনোপজ হওয়া মহিলাদের জন্য মুক্ত ধারণ খুবই উপকারী | আবেগময় শক্তিকে শুষে নেওয়ার ক্ষমতা মুক্তোর মধ্যে রয়েছে | সেই কারণে যদি মনে হয় মুক্ত ধারণে ব্যক্তি নেতিবাচক অবস্থার সম্মুখীন হচ্ছেন তখন তা ভালো করে পরিষ্কার করে পুনরায় ধারণ করা উচিত | নতুবা মুক্ত সমস্ত বাধাবিপত্তি দূর করতে কার্যকরী এবং প্রশান্তিদায়ক ও বটে | 

জীবনীশক্তি বৃদ্ধি, চোখকে চাপমুক্ত রাখা ও মূত্রের জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে  মুক্তা – জলের টনিক তৈরি করা হয় | কিছু ছোট ছোট মুক্ত সারারাত জলে ভিজিয়ে রেখে পরেরদিন সেই জল পান করা হয় | এই টনিকটি প্রাকৃতিক অ্যাসিড নিয়ন্ত্রণকারী এবং প্রদাহ নিবারণকারী হিসেবে কাজ করে |

মুক্তা রূপোর আংটিতে ডান হাতের অনামিকাতে ধারণ করা উচিত |        

SPINY OYSTER (কাঁটাযুক্ত ঝিনুক ) লাল ও গোলাপী কোরালের মতো একই ওষুধি গুণ সম্পন্ন হয়, কিন্তু এটা এতটা শক্তিশালী নয় |

Author Bio

Related Posts