PYRITE ধারণ করলেই কি মানুষের ভাগ্য খুলে যায় ?

PYRITE ধারণ করলেই কি মানুষের ভাগ্য খুলে যায় ?

পায়রিট হল একটি সুন্দর ও শক্তিশালী খনিজ, যার মধ্যে প্রচুর প্রতিরোধকারী শক্তি রয়েছে , যার ব্যবহারে মানুষ আত্মবিশ্বাস ফিরে পায় এবং সৃজনশীলতার বিকাশ ঘটে | এর ধাতব উজ্জ্বলতা এবং সুন্দর সোনালী রং মানুষের দৃষ্টিশক্তিকে আকর্ষণ করে | গ্রীক শব্দ pyr থেকে এর নামকরণ | যার অর্থ আগুন |  কিছু কিছু পায়রিট নমুনাতে আসল সোনার উপস্থিতি লক্ষ্য করা যায় | সোনার সঙ্গে এর প্রভূত মিল থাকার জন্য একে fool ‘s gold  বলা হয় | 

ক্রিস্টাল সিস্টেম: সমমাপ বিশিষ্ট |

সেল সল্ট: আয়রণ ডাইসালফাইড, কখনো কখনো যথেষ্ট পরিমানে নিকেল ও কোবাল্ট থাকে |

রং: বিবর্ণ থেকে পিতলের মতো হলুদ, কখনো আয়রণ অক্সিডের বাদামি প্রলেপ নিষ্প্রভ করে রাখে |

শক্তি: বৈদ্যুতিক |

উপাদান: বায়ু |

গ্রহ / চিহ্ন: বুধ / মিথুন; চন্দ্র / কর্কট ; শনি -ওরানুস / আকুয়ারিউস | 

ব্যবহার: পালিশ করা পায়রিট একটি অনবদ্য ভবিষৎকথনকারী অস্ত্র | ইহা মনোযোগী করে তুলতে ব্যক্তিকে সাহায্য করে , আরোগ্যকারী শক্তিকে প্রেরণ করতে পারে এবং টাকা পয়সা আকর্ষণ করে ও ব্যক্তিকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে |

 ক্ষতিকর চিন্তাধারা থেকে মানুষের মনকে দূরে রাখে | ইন্দ্রিয়কে সজাগ করে দেয়, ফলে ব্যক্তি সক্রিয় ভাবে সমস্ত কাজ করতে পারে | উদ্বিগ্নতা ও অবসাদ কমিয়ে ব্যক্তিজীবনে আনন্দ ফিরিয়ে আনে | বাহ্যিক চাপ থেকে মুক্ত রাখে | ইতিবাচক শক্তি জাগ্রত হওয়ার মাধ্যমে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারে সহজেই | 

গয়না শিল্পে পায়রিটের ব্যবহার দেখা যায় | ব্রেসলেট, নেকলেস বা পেন্ডেন্ট হিসেবেও এর ব্যবহার দেখা যায় |

মানিব্যাগ বা কাজের জায়গায় যদি এই পাথরটি রাখা হয় তবে অর্থনৈতিক উন্নতি ও প্রাচুর্য্যতা বৃদ্ধি পায় | বাড়িতে রাখলে পরিবারের লোকেদের এবং বন্ধুদের সঙ্গে বন্ধন সুদৃঢ় হয় | সদর দরজার পাশাপাশি রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির অনুপ্রবেশ ঘটে |

সিংহ রাশির জাতক জাতিকার কাছে এটি একটি উপকারী রত্ন |

Author Bio

Related Posts