পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ এরা সকলেই বৃহস্পতির  নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা 1

বৃহস্পতি: 

ব্রাহ্মণ , সাত্ত্বিক , সৌম্য, সর্বশাস্ত্র বিশারদ, পুরুষ ও নৈসর্গিক শুভ গ্রহ | বৃহস্পতি মন্ত্রী, রাজা, পুরোহিত , বিদ্যা, ধন, ধর্ম , পুত্র ও ব্যবসায়ের কারক গ্রহ| কর্মক্ষেত্রে অধ্যাপক, আইনজ্ঞ , রাজনীতিবিদ , সাংবাদিক, দার্শনিক , বৈজ্ঞানিক, ব্যাঙ্ক কর্মচারী  ইত্যাদির  কারক | শরীরের মধ্যে ফুসফুস ,যকৃৎ , মেদ , রক্তবহ নাড়ি , কণ্ঠ ইত্যাদি বৃহস্পতির অধিকারে| 

 

পুনর্বসু (Punarvasu) 

অবস্থান – মিথুনের ২০ ডিগ্রী হইতে কর্কটের ৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত বিস্তার |

অধিপতি – বুধ ও চন্দ্র | 

দেবতা – অদিতি |

প্রতীক – তূণ |

কারকতা – পুনর্বসুর অর্থ – পুনঃ – বসু অর্থাৎ পুনরায় ফিরে আসা |অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম | তিনি মঙ্গলময় |সত্য ,ঔদার্য ,কৌলিন্য ,শুচিতা ,রূপ ও যশের অধিকারিণী |তাই এই নক্ষত্র সত্য ,ঔদার্য এই সকল গুণ ,একবার ত্যাগ করে পুনরায় কার্য আরম্ভ করা ,নুতন জীবন শুরু করা ,দূর দেশ থেকে ফিরে আসা ইত্যাদির কারক |এ নক্ষত্র স্বাধীন ,মুক্ত ,অনন্ত ও অনাবিল আনন্দের প্রতিভূ  |

 

বিশাখা (Bishakha)

অবস্থান – তুলারাশির ২০ ডিগ্রী হইতে বৃশ্চিক রাশির ৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |

অধিপতি – শুক্র ও মঙ্গল |

দেবতা – শত্রঘ্নই |

প্রতীক – ফুলের মালা |

কারকতা – বিশাখা অর্থে কার্য্যসিদ্ধি |যে কোনও প্রকারে কার্য্যসিদ্ধি করা ,নানাবিধ কর্মে লেগে থাকা ,নিজের উদ্দেশ্যসিদ্ধির ব্যাপারে বেপরোয়া ,নির্দয়তা ,ক্ষিপ্রতা ,কোনও কাজে একনিষ্ঠতার অভাব –কর্ম সিদ্ধিই একমাত্র উদ্দেশ্য |ব্যাপ্ত হওয়া ,ছড়িয়ে পড়া ,ধর্মের বিধিনিষেধ পালন করা ,মারণ ,উচাটন ,ক্ষতি ,বিপদ ,সর্বনাশ প্রভৃতি কারকতা এই নক্ষত্রে আছে | রাহুর কারকতার সাথে মিল আছে |এই নক্ষত্রে রাহু প্রবল |

 

পূর্বভাদ্রপদ (Purbobhadropod)

অবস্থান – কুম্ভরাশির ২০ ডিগ্রী হইতে মীনরাশির ৩ ডিগ্রী ২০ মিনিটে পর্যন্ত |

অধিপতি – শনি ও বৃহস্পতি |

দেবতা – অজপাদ (রুদ্রবিশেষ)|

প্রতীক – ঘন্টা (bell)|

কারকতা – এই নক্ষত্র অশুভ | অপরকে যন্ত্রনা দেয়া , শাস্তি দেয়া , কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা ,কটূভাষী ,দুঃখশীল ,ও নিষ্টুর প্রকৃতি ,বাসনায় জর্জরিত বা অস্থিরচিত্ত ,অতৃপ্ত কামনা – বাসনায় দগ্ধ হওয়া ,মনোবেদনায় তিলে তিলে নিঃশেষিত হওয়া ,হঠাৎ রেগে উঠা | রাহু ,শনি ,মঙ্গলের অশুভ দিক |

Author Bio

Related Posts